ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিভিন্ন সময়ে ওঠা বিতর্ক, অভিযোগ, কুকর্মের প্রসঙ্গ টেনে বিএনপির ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। তার দাবি, ড. ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির নীরবতা রাজনৈতিক অঙ্গনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি বলেন, “অজ্ঞাত কারণে ড. ইউনূসের রেখে যাওয়া কুকর্মকে বিএনপি কেন প্রটেকশন দিচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন।” তার অভিযোগ, জনস্বার্থসংশ্লিষ্ট এমন বিষয়গুলোতে বিএনপি স্পষ্ট অবস্থান না নিয়ে বরং নীরব থেকেছে, যা রাজনৈতিকভাবে নানা ব্যাখ্যার সুযোগ তৈরি করছে।

শরীফুজ্জামান শরীফ আরও বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার স্বার্থে অতীতের সব বিতর্কিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়া উচিত নয়।

Share.
Leave A Reply

Exit mobile version