ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে ২১ বছর বয়সী এক তরুণীকে কৌশলে একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামে অভিযান চালিয়ে শাহিন মিয়া, রুবেল ও রেজাউল করিম জয়কে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর সকালে ওই তরুণী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর শাহিন মিয়া ও তার সহযোগীরা তাকে কৌশলে নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগীর পক্ষে থানায় অভিযোগ দেওয়া হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয় পুলিশ। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অভিযোগের বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version