আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের নয়নের মণি দলের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় রয়েছেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও দলের প্রতি নিজেদের আনুগত্যের কথা জানিয়ে কোটি কোটি নেতাকর্মী বলছেন, শেখ হাসিনার নেতৃত্বেই তারা আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার আশা দেখছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকটের মধ্যে তারা কার্যকর নেতৃত্ব দলের প্রত্যাশা করছেন। শেখ হাসিনাকে ‘বঙ্গবন্ধুকন্যা’ হিসেবে উল্লেখ করে তাঁর দেশে ফেরার অপেক্ষার কথা বলছেন অন্তত ৬ কোটি তৃণমূল কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সমর্থকদের বিভিন্ন বক্তব্য ও প্রত্যাশা প্রকাশ পেতে দেখা যাচ্ছে।

শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নতুন করে গতি পাবে। তাঁদের প্রত্যাশা, তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হলে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হবে এবং দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রশ্নে আওয়ামী লীগ আবারও নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে।

Share.
Leave A Reply

Exit mobile version