বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য LNG আমদানি জরুরি হলেও নতুন একটি চুক্তির মূল্য নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। Gunvor-এর সঙ্গে ২০২৬–২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭টি LNG কার্গো সরবরাহের চুক্তি হয়েছে। এর প্রথম ১৪টি কার্গোর দাম নির্ধারণ করা হয়েছে JKM + ০.০৮৭৫ ডলার/MMBtu ভিত্তিতে।

১৬-১৭ আগস্টের বাজারদর ধরে এই LNG-এর কার্যকর মূল্য প্রায় ২১.৩০ ডলার/MMBtu বলে হিসাব করা হচ্ছে। বিপরীতে কাতার এনার্জির পুরোনো Brent-ভিত্তিক চুক্তির আনুমানিক মূল্য প্রায় ১১.৭০ ডলার/MMBtu। অর্থাৎ তুলনামূলক হিসাবে ব্যবধান প্রায় ৯.৬০ ডলার।

আরও গুরুত্বপূর্ণ হলো, Gunvor ২০২৪ সালে Ecuador-এর রাষ্ট্রীয় তেল কোম্পানি Petroecuador-এর ব্যবসা পেতে ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের মামলায় যুক্তরাষ্ট্রে দোষ স্বীকার করেছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ওপর শত শত মিলিয়ন ডলারের জরিমানা ও forfeiture আরোপ করা হয়।

তাই প্রশ্ন উঠতেই পারে- এমন অতীত আইনি ইতিহাস থাকা একটি প্রতিষ্ঠানের সঙ্গে এত বড় দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত হয়েছে?

LNG-এর দাম বাড়লে তার প্রভাব শুধু সরকারি হিসাবেই থাকবে না; বাড়তে পারে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পের খরচ, চাপ পড়তে পারে বৈদেশিক মুদ্রার ওপর, শেষ পর্যন্ত যার বোঝা বহন করবে সাধারণ মানুষ।

Share.
Leave A Reply

Exit mobile version