চলতি বছরের জুন মাসে কেবলমাত্র মব সন্ত্রাসের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন এবং মব সহিংসতা ও গণপিটুনিতে ৩১ জনের মৃত্যু হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর জুন ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে রাজনৈতিক সহিংসতায় ৩৪৬ জন ও মব সহিংসতায় ৬৯ জন আহত হয়েছেন। এছাড়া ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন এবং ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক সহিংসতা, মব সন্ত্রাস, নারী-শিশু নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং সীমান্তে সহিংসতার ধারাবাহিকতায় দেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।


