Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, February 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ঢাকার আসার পর দাওয়াতের ওপরই আছি: নওশীন
    বিনোদন

    ঢাকার আসার পর দাওয়াতের ওপরই আছি: নওশীন

    ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)By ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)September 9, 2025No Comments0 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন নাহরিন মৌ প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন। দেশে তিনি অন্যরকম ব্যস্ত সময় কাটাচ্ছেন—কখনো সহশিল্পীদের বাসায় নিমন্ত্রণ খেতে যাচ্ছেন, কখনো স্কুলের বন্ধুদের বাসায় যাচ্ছেন, আবার কখনো আত্মীয়দের সঙ্গে দেখা করছেন।

    দীর্ঘদিন পর কাছের মানুষদের সঙ্গে দেখা করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত নওশীন। বলেন, ‘এখন মনে হচ্ছে আরও বেশি ছুটি নিয়ে আসলে ভালো হতো। কিন্তু, ওখানেও তো কাজ আছে।’

    তিনি বলেন, ‘ঢাকায় আসার পর দাওয়াতের ওপরই আছি। সহশিল্পীরা আমাকে খুব ভালোবাসেন। তারা আমাকে মনে রেখেছেন।’

    নওশীন নাহরিন মৌ। ছবি: সংগৃহীত

    ‘ইতোমধ্যে দীপা খন্দকার আপার বাসায় নিমন্ত্রণ খেতে হয়েছে। আরও বেশ কয়েকজন সহশিল্পীরা সেখানে এসেছিলেন। দারুণ সময় কাটিয়েছি,’ যোগ করেন তিনি।

    নওশীন বলেন, ‘সংগীতশিল্পী বাপ্পা মজুমদার দাদা ও অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের বাসায় দাওয়াত খেয়েছি। সেখানেও অনেক আড্ডা হয়েছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে। অভিনয়শিল্পী জেনির বাসায়ও দাওয়াত ছিল।’

    স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে আড্ডার প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরাই তো সত্যিকারের বন্ধু। ওদের কথা ভুলে থাকা অসম্ভব। আড়াই বছর পর দেশে এসে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মানে খুব মজা করা।’

    ৪ মাসের ছুটিতে দেশে এসেছেন নওশীন। আমেরিকায় ফিরে যাবেন এ মাসেই। তবে, যাওয়ার আগে নানা ও দাদার বাড়িতে যাবেন। তার নানার বাড়ি খুলনা ও দাদার বাড়ি যশোরে।

    এবারের ছুটিতে এসে একাধিক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়েছেন নওশীন। তবে, নাটক কিংবা উপস্থাপনা করা হয়নি।

    সহশিল্পীদের সঙ্গে আড্ডায় সময় কাটছে নওশীনের। ছবি: সংগৃহীত

    নওশীন বলেন, ‘উপস্থাপনার জন্য বললে হয়তো করা হতো। কিন্তু, নাটকের জন্য প্রস্তুতির দরকার। সেভাবে কাউকে বলেও আসিনি। মূলত ছুটি কাটাতে এবং প্রিয়জনদের সঙ্গে দেখা করতেই এসেছি। তারপরও টেলিভিশন থেকে অতিথি হিসেবে যাওয়ার প্রস্তাব এসেছে, তাই গিয়েছি।’

    ‘দেশের জন্য মন টানে। সেজন্যই ছুটে এসেছি,’ সবশেষ বলেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণে দল নিষিদ্ধ হওয়ায় গণবয়কটের হুমকি দিলেন

    October 29, 2025731

    জামায়াতে ইসলামী: জন্মলগ্ন থেকেই ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

    October 2, 2025443

    প্রকাশ্যে হত্যাযজ্ঞ, প্রশাসনের নীরবতা,অবৈধ ইউনুস সরকারের প্রতি জাতির ঘৃণা

    September 9, 202525

    উগ্র মতাদর্শের উত্থান: সাম্প্রতিক বাংলাদেশে ধর্মীয় রাজনীতি ওমানবাধিকারের সংকট

    January 8, 202622
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ

    November 11, 20251,021

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায়…

    বাংলাদেশে রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে তদন্তের আহ্বান: Doughty Street Chambers-এর আবেদন আইসিসিতে

    October 27, 2025

    একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে: এপিকে সজীব ওয়াজেদ

    October 26, 2025

    বিএনপি নেতার সাথে জামায়াত নেতার স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, শিক্ষাঙ্গন-রাজনীতিতে তোলপাড়!

    October 1, 2025
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?