সিলেটে দীর্ঘ প্রায় ১৪ মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বনাথ উপজেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাঁর এনজিওগ্রাম করা হয়। এ সময় সতর্কতামূলকভাবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হলে পরীক্ষার ফল পজিটিভ আসে।

পরে করোনা শনাক্ত হওয়ায় তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। প্রায় ১৪ মাস পর এবার আবারও সিলেটে একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল।

Share.
Leave A Reply

Exit mobile version