বিএনপি সরকারের চলমান আমলে কক্সবাজারের মহেশখালী চ্যানেলে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলনের ঘটনায় বিএনপি নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএল (জেভি)-কে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনাকে ঘিরে প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত নজরদারি ও সরকারি সংস্থাগুলোর তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন না করেই বালু উত্তোলন করেছে। যদিও জেলা প্রশাসন ১৩টি শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছি, এসব শর্তের অধিকাংশই মানা হয়নি।

পরিবেশগত নিয়ম লঙ্ঘনের বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারির অভাব ছিল। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সময়মতো কঠোর পদক্ষেপ নিলে পরিবেশের সম্ভাব্য ক্ষতি অনেকটাই এড়ানো যেত।

শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ নয়; পরিবেশগত সব শর্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখা এবং দায়িত্বে অবহেলা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Share.
Leave A Reply

Exit mobile version