দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

এদিকে একই সময়ে দেশে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরে নিশ্চিতভাবে শনাক্ত হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৯০৫ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৪ জন।

মৃতদের মধ্যে ১০০ জন নিশ্চিত হামে এবং ৯২২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

পরিসংখ্যান বলছে, একদিকে প্রতিদিন নতুন করে হাম শনাক্ত হচ্ছে, অন্যদিকে বিপুলসংখ্যক মানুষ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে হাম এখন বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version