জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
টেক্সাস স্টেট আওয়ামী লীগ (নর্থ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালভাবে যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের নজরুল ইসলাম বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পশ্চিম)-এর সভাপতি ডা. রবি আলম এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম বরকত।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ফজলুল কাদের চৌধুরী আদরের। সভায় সভাপতিত্ব করবেন টেক্সাস স্টেট আওয়ামী লীগ (নর্থ)-এর সভাপতি ভূইয়া দাউদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক এম আমিন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৬ আগস্ট ২০২৬, রোববার সন্ধ্যা ৭টায় Farmer’s Branch, Texas-এর Hotel Hampton Inn and Suites-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, ১৫ আগস্টের শোকাবহ দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে। এতে টেক্সাসে বসবাসরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


