Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ; আটক ১৯ জন
    ব্রেকিং

    নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ; আটক ১৯ জন

    Desk ReportBy Desk ReportAugust 13, 2026No Comments480 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের নয় দিন পর বিল্লাল হোসেন (৪০) নামে এক ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা এলাকার অঞ্জনাঝুড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রহস্য উদ্‌ঘাটনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    নিহত বিল্লাল হোসেন জারুলতলা গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিল্লাল এলাকায় ধান কেনাবেচার ব্যবসার পাশাপাশি সুদের কারবারও করতেন।

    গত ৪ আগস্ট রাত ১০টার দিকে চা পান করার কথা বলে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। রাত গভীর হওয়ার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ না পাওয়ায় বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

    এরই মধ্যে বুধবার বিকেলে অঞ্জনাঝুড়া এলাকায় কয়েকজন শিশু-কিশোর মাছ ধরতে গেলে একটি স্থানে তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি তারা স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে মাটি খুঁড়ে সেখান থেকে বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

    মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আফসান আল আলম। তারা ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,816

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,593
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,593

    আদিত্য প্রতাপ ঘোষের কলাম ২০০৯ থেকে ২০২৪- টানা দেড় দশক বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের…

    সরকারি ক্রয় নিয়ে ওয়াশিংটনের নতুন ‘তাগিদ’, প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্ব

    August 13, 2026

    নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ; আটক ১৯ জন

    August 13, 2026

    বিদ্যুৎ সংকটের জন্য সমন্বয়কেরা দায়ী: ছাত্রলীগ নেতা আল আমিন রহমান

    August 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?