Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, September 28 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থ বিএনপি সরকার: টিআইবির
    ব্রেকিং

    দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থ বিএনপি সরকার: টিআইবির

    Desk ReportBy Desk ReportSeptember 28, 2026No Comments953 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট-জবরদখল থেকে জলমহাল দখল- ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ; কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা

    দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ নিয়ন্ত্রণে ব্যর্থতা বিএনপি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত হয়ে উঠছে- এমন সতর্কবার্তা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে দেশজুড়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের যে অভিযোগ উঠেছে, তা ঠেকাতে সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।

    রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

    টিআইবির ভাষ্য অনুযায়ী, রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের অভিযোগটি বিশেষভাবে উদ্বেগজনক। প্রায় অর্ধশত বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি দাতব্য প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

    ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, একজন সংরক্ষিত আসনের সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতার অভিযোগের মধ্যে পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ধ্বংসের মতো ঘটনা ঘটলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দেশবাসীর কাছে কী বার্তা দিচ্ছেন।

    টিআইবি আরও বলছে, ২০২৪ সালের আগস্টে কথিত জঙ্গি আন্দোলনে পটপরিবর্তনের পর থেকে বিএনপির নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠেছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসা এবং বর্জ্য সংগ্রহসহ বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিরোধ ও সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে।

    টিআইবির মতে, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঘটে চলা ধারাবাহিক ঘটনাবলির অংশ। সংস্থাটির আশঙ্কা, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগে সরকার ও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দখলবাজি ও চাঁদাবাজি আরও প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে।

    চাঁদাবাজি নিয়ে সরকারের একজন মন্ত্রীর বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেছে টিআইবি। সংস্থাটির দাবি, চাঁদাবাজিকে ‘সমঝোতার লেনদেন’ হিসেবে উল্লেখ করার মতো বক্তব্যের পরও সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের কর্মকাণ্ড আরও স্বাভাবিকতা লাভ করার সুযোগ তৈরি হয়েছে।

    টিআইবির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সরকারি দল যদি দুর্নীতিবিরোধী অঙ্গীকারের প্রতি বাস্তবভাবে শ্রদ্ধাশীল হয়, তাহলে এখনই দলীয় পর্যায়ে আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দখলবাজি, চাঁদাবাজি, ভাঙচুর ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

    সংস্থাটির বক্তব্য অনুযায়ী, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও প্রতিরোধমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি পুনরায় শক্তিশালী হওয়ার ঝুঁকি রয়েছে।

    সব মিলিয়ে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ মোকাবিলায় বিএনপি সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা এখন বড় প্রশ্নের মুখে- এমনই বার্তা দিয়েছে টিআইবি। প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দায়ীদের জবাবদিহি এবং প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    র‍্যাবের ছদ্মবেশে দেড় কেজি স্বর্ণ লুটের প্রস্তুতি; চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ ৭ ডাকাত গ্রেপ্তার

    September 28, 2026793

    মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে…

    দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থ বিএনপি সরকার: টিআইবির

    September 28, 2026

    দুই দিনে সুন্দরবনে ২১ জেলে অপহরণ; আতঙ্কে জেলে-মৎস্য ব্যবসায়ীরা

    September 27, 2026

    টাকা ভাঙতি ও মাদকসেবনে বাধা দেওয়ায় রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

    September 27, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?