Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, June 28 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » দেড় বছরে বিদেশে চিকিৎসায় ৭৯ লাখ টাকা বিল নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন
    জাতীয় সাক্ষ্য

    দেড় বছরে বিদেশে চিকিৎসায় ৭৯ লাখ টাকা বিল নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

    Desk ReportBy Desk ReportJune 28, 2026No Comments369 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকার বিল নিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের মেয়াদে বিদেশে চিকিৎসা বাবদ সরকারি অর্থ গ্রহণকারী উপদেষ্টাদের তালিকায় তিনি দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী।

    তালিকার শীর্ষে রয়েছেন সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বিদেশে চিকিৎসার ব্যয় হিসেবে তিনি সরকারি কোষাগার থেকে নিয়েছেন ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে চিকিৎসা ব্যয় বাবদ সরকারি অর্থ নিয়েছেন আরও কয়েকজন সাবেক উপদেষ্টা। এর মধ্যে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা, সাবেক বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান নিয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা।

    এ ছাড়া সাবেক ভূমি উপদেষ্টা হাসান আরিফ নিয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা, সাবেক শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা।

    জানা যায়, ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

    বিদেশে চিকিৎসা গ্রহণের বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় হঠাৎ জটিল শারীরিক সমস্যার মুখোমুখি হন তিনি। দেশে দীর্ঘ সময়েও রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে বাধ্য হন। সেখানে তিনি তিন দফায় চিকিৎসাসেবা গ্রহণ করেছেন বলেও জানান।

    সরকারি অর্থে বিদেশে চিকিৎসা ব্যয়ের এই তথ্য প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের চিকিৎসা ব্যয়, এর যৌক্তিকতা এবং সরকারি অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ও বিতর্কেরও জন্ম দিয়েছে এ ঘটনা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ‘সব বাধা-ষড়যন্ত্র পেরিয়ে এ বছরই দেশে ফিরব’ – শেখ হাসিনা

    June 28, 20261,397

    স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশের সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজ

    June 27, 20261,114

    ‘হরে-কৃষ্ণ, হরে-রাম’ জপকে ঘিরে খুন! প্রতিবেশী রেণু মালা হত্যার অভিযোগে খুনী মাজহারুল গ্রেপ্তার

    June 28, 2026897

    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

    June 25, 2026881
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘হরে-কৃষ্ণ, হরে-রাম’ জপকে ঘিরে খুন! প্রতিবেশী রেণু মালা হত্যার অভিযোগে খুনী মাজহারুল গ্রেপ্তার

    June 28, 2026897

    একটি ধর্মীয় জপ, দীর্ঘদিনের প্রতিবেশী বিরোধ এবং শেষ পর্যন্ত এক নির্মম মৃত্যুর ঘটনা! সব মিলিয়ে…

    ‘সব বাধা-ষড়যন্ত্র পেরিয়ে এ বছরই দেশে ফিরব’ – শেখ হাসিনা

    June 28, 2026

    ২০২২ বিশ্বকাপকেও ছাপিয়ে গেলেন মেসি! নতুন বিশ্বকাপে আরও ভয়ংকর আর্জেন্টাইন অধিনায়ক

    June 28, 2026

    পাকিস্তানে রেঞ্জার্স সদর দপ্তরে হামলা, নিহত ৭

    June 28, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?