Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tuesday, June 30 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » অর্থের অভাবে চিকিৎসা বন্ধ, বাসায় দৃষ্টিশক্তি হারিয়ে দিন কাটছে নির্যাতিত কিশোর রিপনের
    জাতীয় সাক্ষ্য

    অর্থের অভাবে চিকিৎসা বন্ধ, বাসায় দৃষ্টিশক্তি হারিয়ে দিন কাটছে নির্যাতিত কিশোর রিপনের

    Desk ReportBy Desk ReportJune 29, 2026No Comments122 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার কিশোর রিপন দাস (১৫) এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। পরিবারের অভিযোগ, সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর ধীরে ধীরে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে সে। অর্থাভাবে উন্নত চিকিৎসা চালিয়ে যেতে না পেরে শেষ পর্যন্ত তাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে পরিবার।

    ভুক্তভোগীর পরিবার জানায়, নির্যাতনের ঘটনায় রিপনের মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    রিপনের মা বাসন্তী ঋষি বলেন, মারধরের কারণে তার ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় অস্ত্রোপচার প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে গত বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।তিনি আরও বলেন, “আমার ছেলে এখন ঠিকমতো দেখতে পারে না। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আমাদের সেই সামর্থ্য নেই। ছেলের চিকিৎসা নিয়ে আমরা চরম অসহায় অবস্থায় আছি।”

    এদিকে ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার রাতে রিপনের বোনজামাই স্বপন চন্দ্র সূত্রধর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সামিরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও চারজনের নাম উল্লেখের পাশাপাশি ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

    মামলার বাদী স্বপন চন্দ্র সূত্রধর অভিযোগ করেন, মামলা দায়েরের পর শনিবার দুপুরে অভিযুক্ত সামিরের মা ও তার মামা আনোয়ার হোসেন রিপনের বাড়িতে যান। তারা চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন এবং থানায় দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন। তবে পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।

    অন্যদিকে, মামলার প্রধান অভিযুক্ত মাহাবুব হোসেন সামির এখনো গ্রেপ্তার না হলেও তিনি এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে সামির বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ছাত্রদল থেকে মাহাবুব হোসেন সামিরকে বহিষ্কার করা হয়েছে।সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে গুরুতর আহত রিপনের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,840

    ‘সব বাধা-ষড়যন্ত্র পেরিয়ে এ বছরই দেশে ফিরব’ – শেখ হাসিনা

    June 28, 20261,400

    শেখ হাসিনাঃ সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে বিশ্বমিডিয়ায় প্রতিধ্বনি; বিশ্বের জনপ্রিয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা

    June 29, 20261,318

    স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশের সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজ

    June 27, 20261,114
    ব্রেকিং নিউজ
    খেলাধুলা

    গর্ভেই সন্তানের মৃত্যু তবু মাঠে নেমে গোল করলেন গাকপো; চোখের জলে শেষ হলো বিশ্বকাপ যাত্রা

    June 30, 2026425

    বিশ্বকাপের উত্তেজনার মাঝেই নেদারল্যান্ডস শিবিরে নেমে আসে এক গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি। দলের তারকা ফরোয়ার্ড কোডি…

    সবুজ ও লাল খাতার তথ্য প্রকাশের ইঙ্গিত, আদালতে আলোচনার কেন্দ্রে হাসানুল হক ইনু

    June 30, 2026

    মাঠের নায়ক থেকে মানবতার দূত: ভেনেজুয়েলার জন্য ৪০ লাখ ডলার সংগ্রহ মেসি দম্পতির

    June 30, 2026

    শেষবারের মতো গ্লাভস খুলে রাখলেন ম্যানুয়েল নয়্যার, বিদায় নিলো জার্মান ফুটবলের এক স্বর্ণযুগ

    June 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?