Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 14 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ
    ব্রেকিং

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    Desk ReportBy Desk ReportJune 30, 2026Updated:June 30, 2026No Comments1,882 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আগ্রহ আবারও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান এবং তাঁর বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। সাক্ষাৎকারটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

    আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters, Associated Press (AP) এবং AFP শেখ হাসিনার বক্তব্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। তাদের প্রতিবেদনের পর ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বহু সংবাদমাধ্যম একই বিষয় প্রকাশ করে। BBC News, Al Jazeera, CNN, The Guardian, The New York Times এবং The Washington Post-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার বক্তব্যের সম্ভাব্য প্রভাব নিয়ে সংবাদ ও বিশ্লেষণ আকারে প্রকাশ করে।

    যুক্তরাষ্ট্রের US News & World Report, LA Post ও AOL, সিঙ্গাপুরের The Straits Times ও Channel News Asia, জাপানের Nikkei Asia, জার্মানির DW, তুরস্কের TRT World, সৌদি আরবের Arab News, সংযুক্ত আরব আমিরাতের Al Arabiya, Gulf News, Khaleej Times ও Gulf Today, পাকিস্তানের Dawn, MM News, Daily Times ও HUM News, মালয়েশিয়ার Malay Mail, The Sun ও Free Malaysia Today, হংকংয়ের South China Morning Post, কম্বোডিয়ার Phnom Penh Post, ব্রুনাইয়ের Borneo Bulletin, নেপালের Khabarhub, শ্রীলঙ্কার Sri Lanka Guardian, কাতারের The Peninsula, বাহরাইনের News of Bahrain-সহ আরও বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার ও দেশে ফেরার ঘোষণাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

    যুক্তরাজ্যের BBC News, কাতারের Al Jazeera, যুক্তরাষ্ট্রের CNN, The Guardian, The New York Times, The Washington Post, US News & World Report, LA Post এবং AOL বিষয়টি নিয়ে সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া সিঙ্গাপুরের The Straits Times ও Channel News Asia, জাপানের Nikkei Asia, জার্মানির DW, তুরস্কের TRT World, সৌদি আরবের Arab News, সংযুক্ত আরব আমিরাতের Al Arabiya, Gulf News, Khaleej Times ও Gulf Today আন্তর্জাতিক পরিসরে বিষয়টি তুলে ধরে।


    পাকিস্তানের Dawn, MM News, Daily Times ও HUM News, মালয়েশিয়ার Malay Mail, The Sun ও Free Malaysia Today, হংকংয়ের South China Morning Post, কম্বোডিয়ার Phnom Penh Post, ব্রুনাইয়ের Borneo Bulletin, নেপালের Khabarhub, শ্রীলঙ্কার Sri Lanka Guardian, কাতারের The Peninsula এবং বাহরাইনের News of Bahrain-সহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমও একই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

    ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম NDTV-এর পাশাপাশি The Times of India, The Hindu, India Today, ABP News, News18, The Week, Mint, Firstpost, Hindustan Times, The Economic Times এবং Moneycontrol শেখ হাসিনার সাক্ষাৎকারের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে তাঁর দেশে ফেরার ঘোষণা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে দেওয়া বক্তব্য বিশেষ গুরুত্ব পায়।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহের অন্যতম কারণ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক দীর্ঘ ক্যারিয়ার, দেড় দশকের বেশি সময় টানা সরকার পরিচালনা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কূটনৈতিক নানা ইস্যুর সঙ্গে তাঁর নাম দীর্ঘদিন ধরে যুক্ত থাকায় তাঁর প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে।

    তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কভারেজ সকল রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একরকম তা নয়; শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ায় যেরকম সরব উপস্থাপন পান, এরকম একক রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে ব্যাপারটা বিরল। বিভিন্ন গণমাধ্যম তাঁর সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন, বিরোধী দল দমন এবং ২০২৪ সালের ‘কথিত’ আন্দোলন-পরবর্তী ঘটনাবলি নিয়েও প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ করেছে, যেখানে উপর্যুক্ত বিষয়াবলী নিশ্চিতে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন এবং প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়েছে। ফলে শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক শতাধিক কভারেজে তাঁর ওপর সমর্থন, আলোচনা-সমালোচনা এবং বিভিন্ন ধরনের বিশ্লেষণ সবই স্থান পেয়েছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক কভারেজ থেকে স্পষ্ট, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে বৈশ্বিক আগ্রহ এখনও উল্লেখযোগ্য। তাঁর দেশে ফেরার ঘোষণা এবং সর্বশেষ সাক্ষাৎকার শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, আন্তর্জাতিক সংবাদপরিসরেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ কারণেই তাঁর প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য এখনও বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সংবাদমাধ্যমে নিবিড়ভাবে অনুসরণ করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,816

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,599
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    একজন খালেদা জিয়া; জন্মতেই যার আজন্ম রেকর্ড!

    August 14, 202621,809

    আদিত্য প্রতাপ ঘোষের কলাম পৃথিবীতে জন্মদিন নিয়ে এতটা হাসিখেলা বোধ হয় খুব কম মানুষের ভাগ্যেই…

    রাতের আঁধারে সরকারি স্কুলমাঠ কেটে খাল খনন

    August 14, 2026

    জামায়াত নেতার মাদ্রাসার বন্ধ কক্ষে সরকারি ধানবীজ; আটকে ১৩ বস্তা

    August 14, 2026

    গ্যাস সংকটে থমকে শিল্পকারখানা; ভারী শিল্পে উৎপাদন বন্ধ

    August 14, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?