Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, July 2 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » থাইল্যান্ডে ১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ বৌদ্ধ ভিক্ষুর
    ব্রেকিং

    থাইল্যান্ডে ১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ বৌদ্ধ ভিক্ষুর

    Desk ReportBy Desk ReportJuly 2, 2026No Comments785 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ১১ বছর বয়সী এক শিশুর চালানো একটি পিকআপ ট্রাক তীর্থযাত্রায় থাকা ভিক্ষুদের একটি দলের ওপর উঠে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।

    জানা গেছে, প্রায় ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু ও কয়েকজন সাধারণ ধর্মীয় অনুসারী মিলে প্রায় ২৬০ কিলোমিটারের একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন। তারা মুকদাহান প্রদেশ থেকে উবন রাচাথানি প্রদেশের উদ্দেশে হেঁটে যাচ্ছিলেন। যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

    দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। এছাড়া অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

    পুলিশ জানিয়েছে, পিকআপটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু, যে পরিবারের গাড়িটি অনুমতি ছাড়াই নিয়ে বের হয়েছিল। প্রাথমিক তথ্যে জানা যায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সারিবদ্ধভাবে হাঁটতে থাকা ভিক্ষুদের ওপর উঠে যায়। ঘটনার পর শিশুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বয়স কম হওয়ায় এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় থাকায় শিশুসুরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

    এ মর্মান্তিক দুর্ঘটনায় থাইল্যান্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দুর্ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভিক্ষুদের ভিক্ষাপাত্র ও ব্যক্তিগত সামগ্রী দেখা যায়, যা দেশটির মানুষের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    শেখ হাসিনাকে ঘিরে বিশ্বমিডিয়ার অবিরাম আগ্রহ; সর্বশেষ সাক্ষাৎকারে শতাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক কভারেজ

    June 30, 20261,856

    ‘সব বাধা-ষড়যন্ত্র পেরিয়ে এ বছরই দেশে ফিরব’ – শেখ হাসিনা

    June 28, 20261,402

    শেখ হাসিনাঃ সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে বিশ্বমিডিয়ায় প্রতিধ্বনি; বিশ্বের জনপ্রিয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা

    June 29, 20261,319

    স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশের সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজ

    June 27, 20261,114
    ব্রেকিং নিউজ
    জাতীয় সাক্ষ্য

    ”জুলাই’ নামে যত সংগঠন আছে, তার বেশিরভাগই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট”- আনিস আলমগীরের

    July 2, 2026353

    সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর বলেছেন, ‘জুলাই’ নামে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের অধিকাংশই জামায়াতে…

    টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিমান হামলা, বিস্ফোরণের শব্দে ব্যাপক উত্তেজনা

    July 2, 2026

    মেসি-এমবাপ্পের দ্বৈরথে কাঁপছে বিশ্বকাপ, হালান্ড-কেইনও সেই পথে

    July 2, 2026

    জুনে ধর্ষণের শিকার ৩৩৩ নারী ও শিশু: পৈশাচিকতার অন্ধকারে বাংলাদেশ

    July 2, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?