Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, February 5 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করবে দক্ষিণ কোরিয়া
    টেক নিউজ

    শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করবে দক্ষিণ কোরিয়া

    ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)By ইঞ্জিনিয়ার শফিক ইসলাম (রাজনৈতিক বিশ্লেষক)September 9, 2025No Comments0 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে নতুন একটি বিল পাস হয়েছে। এর ফলে, এখন থেকে আর শ্রেণিকক্ষে বসে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

    আজ বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

    এই উদ্যোগের মাধ্যমে অন্য অনেক দেশের মতো দক্ষিণ কোরিয়াও শিশুদের মধ্যে সমাজমাধ্যম ব্যবহারকে নিরুৎসাহিত করার প্রক্রিয়ায় যোগ দিয়েছে।

    বিশ্বের সবচেয়ে ইন্টারনেটবান্ধব দেশের অন্যতম দক্ষিণ কোরিয়া। সম্প্রতি স্কুলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর নানান বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে দেশটি। শিক্ষার্থীদের মধ্যে ‘স্মার্টফোনে আসক্ত’ হয়ে পড়ার উদ্বেগজনক ধারা থেকে বের হয়ে আসতেই এমন ব্যবস্থা।

    আগামী বছরের মার্চে বিলটি আইন হিসেবে কার্যকর হবে। এতে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহার নিষেধ করা হয়েছে। পার্লামেন্টের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, বুধবার ওই বিল পাস হয়েছে।

    এর আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসও একই ধরনের উদ্যোগ নিয়েছে।

    সিউলের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে—বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা, শিক্ষা সংক্রান্ত বিশেষায়িত কারণ বা অন্য কোনো শিক্ষামূলক উদ্যোগের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

    বিরোধীদল পিপল পাওয়ার পার্টির সদস্য চো জাং-হান এই বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছিলেন। তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন হতে পারে’ এমন উদ্বেগের কারণে দীর্ঘদিন ধরে এ বিষয়টি অমীমাংসিত ছিল।

    তবে সম্প্রতি দেশটির জাতীয় মানবাধিকার কমিশন তাদের অবস্থান পরিবর্তন করে। তারা জানায়, শিক্ষাগত কারণে মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপে মানবাধিকার লঙ্ঘন হয় না। কারণ এসব ডিভাইসের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

    তবে এই আইনের সমালোচকরা চুপ থাকছেন না।

    বামপন্থি জিনবো পার্টি জানিয়েছে, এই আইন ‘শিক্ষার্থীদের ডিজিটাল অধিকার ও শিক্ষার অধিকার লঙ্ঘন’ করছে।

    এই উদ্যোগে ‘কিশোর-কিশোরীরা দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া ও ডিজিটাল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে’ বলে দলটি এক বিবৃতিতে দাবি করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বাংলাদেশের শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণে দল নিষিদ্ধ হওয়ায় গণবয়কটের হুমকি দিলেন

    October 29, 2025731

    জামায়াতে ইসলামী: জন্মলগ্ন থেকেই ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার ইতিহাস

    October 2, 2025443

    প্রকাশ্যে হত্যাযজ্ঞ, প্রশাসনের নীরবতা,অবৈধ ইউনুস সরকারের প্রতি জাতির ঘৃণা

    September 9, 202525

    উগ্র মতাদর্শের উত্থান: সাম্প্রতিক বাংলাদেশে ধর্মীয় রাজনীতি ওমানবাধিকারের সংকট

    January 8, 202622
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ

    November 11, 20251,021

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায়…

    বাংলাদেশে রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে তদন্তের আহ্বান: Doughty Street Chambers-এর আবেদন আইসিসিতে

    October 27, 2025

    একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে: এপিকে সজীব ওয়াজেদ

    October 26, 2025

    বিএনপি নেতার সাথে জামায়াত নেতার স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, শিক্ষাঙ্গন-রাজনীতিতে তোলপাড়!

    October 1, 2025
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?