সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মীয় উগ্রতা ও জঙ্গীবাদের বেড়ে চলা একটি গভীর উদ্বেগের বিষয় হয়েউঠেছে। আমাদের এই প্ল্যাটফর্মে নিয়মিত লেখকরা সাধারণত একক লেখা প্রকাশ করেন, কিন্তু এবারআমরা ১৪ জনের ছোট-দৈর্ঘ্যের অভিজ্ঞতা ও বিশ্লেষণ একত্র করেছি। যদিও এগুলো স্বতন্ত্র, এককভাবেপ্রকাশ করলে হয়তো পুরো চিত্র ফুটে উঠত না, সামষ্টিকভাবে এগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ওসামাজিক বাস্তবতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এই লেখাগুলোতে উঠে এসেছে: • সাম্প্রতিক উগ্র ইসলামী দলগুলোর উত্থান ও তাদের প্রভাব • সংখ্যালঘু, নারী, সমকামী ও নাস্তিকদের ওপর হুমকি ও সহিংসতা • ধর্মের রাজনৈতিকীকরণ এবং নাগরিক অধিকার লঙ্ঘনের চিত্র • বাংলাদেশের ভবিষ্যত ও উদার, ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের প্রয়োজনীয়তা এই প্রবন্ধগুলো পাঠকের সামনে তুলে ধরে একটি গভীর, সতর্কবার্তা: কিভাবে ধর্মীয় উগ্রতা এবং জঙ্গীবাদদেশের সামাজিক ও সাংস্কৃতিক গঠনকে হুমকির মুখে ফেলতে পারে। নিম্নে তাদের স্বতন্ত্র অভিজ্ঞতা ও বিশ্লেষণগুলো তুলে ধরা হলো: ১) আবু সায়েদ ( ২৭,দড়িকান্দি, ব্রাহ্মণবাড়িয়া) দিপু চন্দ্র দাস—একজন মানুষ, একজন নাগরিক, একজন সংখ্যালঘু। ধর্মের নামে উন্মত্ততার উল্লাসেতাঁকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে—এটি কোনো “বিচ্ছিন্ন ঘটনা” নয়; এটি আমাদের সমাজেদীর্ঘদিন ধরে জমে ওঠা বিষের বিস্ফোরণ। ইসলাম শান্তির ধর্ম -এ কথা কি এখনও আমাদের বিশ্বাস করতে হবে ? যে ধর্ম বিশ্বাস মানুষকে পিটিয়ে ও পুডিয়ে হ্ত্যা করতে শিখায়, যে ধর্ম রাষ্ট্র ও সমাজে ভয় ও আধিপত্য কায়েম করে – আধুনিক সভ্য যুগেতার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে । ধর্ম বিশ্বাসের সীমানা যদি আমরা নির্ধারণ করতে নাপারি তবে ধর্মীয় উগ্রতা আমাদের সমাজকে আবার ও অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। সরকারের ব্যর্থতা এখানে অনস্বীকার্য। সংখ্যালঘু নির্যাতনের পর একই বিবৃতি, একই আশ্বাস—কিন্তুকার্যকর বিচার নেই, দৃষ্টান্তমূলক শাস্তি নেই। অপরাধীরা জানে, তারা ধরা পড়লেও ছাড় পেয়ে যাবে। এইদায়মুক্তির সংস্কৃতিই আজ দিপু চন্দ্র দাসের রক্তে আরও শক্ত হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয়, আমাদের সামাজিক মূল্যবোধের ভয়াবহ পতন। প্রতিবেশী যখন প্রতিবেশীরমৃত্যুতে নীরব থাকে, যখন গুজবের আগুনে মানুষ পুড়ে আর সমাজ নির্বিকার থাকে—তখন প্রশ্ন উঠে: আমরা কেমন সমাজে বাস করছি? মানুষ হওয়াটাই কি এখন অপরাধ? ২) আফরোজা খানম চৌধুরী (৩৭, কোতয়ালী, কুমিল্লা) গত মাসে শরীয়তপুরে ব্যবসায়ী খোকন চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে রাতের অন্ধকারে পেটানো, ছুরিকাঘাত, এবং অবশেষে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে—এটি আর কোনো সাধারণ সহিংসতা নয়; এটি ধর্ম, গুজব ও উগ্রতার সঙ্গে সংযুক্ত মানবিক বিপর্যয়ের অরেকটি নিদর্শন। ধর্মীয় উগ্রতা যে আমাদেররাষ্ট্রকে গ্রাস করেছে এ ঘটনা সেই সত্যকে আবার ও প্রমাণ করল। আমি একজন নারী হিসেবে প্রতিদিনই দেখি—আপনি যদি সংখ্যালঘু হন বা ভিন্নমতাপন্ন হন, তাহলেনিরাপত্তা কোথায়? এই ধরনের বর্বরতা সমাজের ভিতরে ভয়, অবিশ্বাস এবং বিভাজন তৈরি করে। এটিশুধু একটি ব্যক্তির মৃত্যু নয়; এটি একটি পুরো জঘন্য শিকড়ের পুনরুত্থান। আমার অভিজ্ঞতায়, আমরা যখন সংস্কৃতি, নারী অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে দাঁড়াই, তখনই প্রবল প্রতিরোধের মুখোমুখি হই। কিন্তু ধর্মীয় উগ্রবাদ বা গুজব কখনো শান্তি বা ন্যায়ের পথদেখায় না। আমাদের উচিত—যারা ক্ষতিগ্রস্ত তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজকে ধর্মীয় উগ্রতাথেকে মুক্ত করে মানবিকতার পথে ফিরিয়ে আনা। ৩) আল ইমরান আহমেদ ( ২৬,ওসমানী নগর, সিলেট)…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় ন্যায্য বিচার এবং যথাযথ আইনগত…
লেখক: কৃষ্ণ এন. দাস ও রুমা পল তারিখ: ২৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:০৩ (ভারতীয় সময়) সংক্ষিপ্তসার: হাসিনা বলেছেন, তার দলের…
লন্ডনের মানবাধিকারভিত্তিক শীর্ষ আইন সংস্থা Doughty Street Chambers বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-এর পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর প্রসিকিউটরের…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার মায়ের নেতৃত্বাধীন আওয়ামী লীগের…
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ হয়ে গেছে। ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন থেমে গেছে গভর্নর ভাল্ভ আর টারবাইনের সেন্সর…
জ্বালানি খাত কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড। শিল্প, পরিবহন, কৃষি থেকে শুরু করে প্রতিদিনের জীবনযাত্রা সবখানেই জ্বালানির অপরিহার্য ভূমিকা রয়েছে।…
বাংলাদেশের রাজনীতিতে “জামায়াতে ইসলামী” নামটি উচ্চারণ মানেই ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা এবং ধর্মের অপব্যবহারের এক দীর্ঘ ও অন্ধকার অধ্যায় সামনে চলে আসে।…
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পূর্ব ভাটির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা…
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রকাশ্যে…

