মানবাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে বিশ্ববিশেষজ্ঞদের আলোচনা; বক্তব্য রাখবেন সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাজ্যের প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজে আজ (১৩ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার। “Bangladesh at a Democratic Crossroads: Human Rights, Political Inclusion, and the Future of Democratic Governance” শীর্ষক এ আয়োজনে দেশি-বিদেশি বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, মানবাধিকারকর্মী, কূটনীতিক এবং নীতিনির্ধারকেরা অংশ নেবেন।

সেমিনারটির আয়োজন করেছে Global Center for Democratic Governance (GCDG)। এটি অনুষ্ঠিত হবে Leonard Wolfson Auditorium, Wolfson College, University of Oxford-এ। বাংলাদেশ সময় অনুযায়ী রাতের দিকে এবং যুক্তরাজ্যের সময় বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

সেমিনারের আকর্ষণ হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, বঙ্গবন্ধু দৌহিত্র ও বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। তাঁর পাশাপাশি প্যানেলে থাকবেন-

Paulo Casaca, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও South Asia Democratic Forum-এর প্রতিষ্ঠাতা।
প্রফেসর তরুণ খাইতান- London School of Economics (LSE)-এর জনআইন বিশেষজ্ঞ।
Sir Vincent Lyn- International Human Rights Commission (IHRC)-এর ডেপুটি অ্যাম্বাসেডর।
এছাড়া উপস্থিত থাকবেন প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বদরুল আহসান। প্রফেসর ড. রায়হান রশিদ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক। সুইডেনভিত্তিক আইনজীবী অ্যাডভোকেট মোনা হাঘগু স্ট্রিন্ডবার্গ এবং ড. আশফাকে আলম, কিংস কলেজ লন্ডনের অ্যাফিলিয়েট একাডেমিক।

এছাড়া একজন ভুক্তভোগীর পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন ড. নায়লা আরজুমান্দ হক (University of London)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকারকর্মী ক্রিস ব্ল্যাকবার্ন। উদ্বোধনী বক্তব্য দেবেন Global Center for Democratic Governance-এর সভাপতি প্রফেসর ড. মো. হাবিবে মিল্লাত।

সেমিনারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, আইনের শাসন, রাজনৈতিক অন্তর্ভুক্তি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হবে। একই সঙ্গে একটি অংশে ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে মতবিনিময়ও অনুষ্ঠিত হবে।

সেমিনারটি সামাজিক যোগাযোগমাধ্যমে Global Center for Democratic Governance (GCDG)-এর অফিসিয়াল ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) করা হবে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার এই আয়োজন দেশ-বিদেশের গবেষক, নীতিনির্ধারক ও পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version