কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী অভিযানে ৭৪টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আফজাল হোসেন (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির চার নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আফজালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৭৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবা এবং গ্রেপ্তারের ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version