ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ড. আবুল বারকাত কারামুক্ত হয়েছেন। আজ তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

ড. আবুল বারকাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, ভূমি-ব্যবস্থা, দারিদ্র্য, সাম্প্রদায়িকতা এবং ধর্মভিত্তিক রাজনীতির অর্থনৈতিক প্রভাব নিয়ে গবেষণা করে আসছেন। বিশেষ করে ধর্মভিত্তিক সংগঠনগুলোর অর্থনৈতিক কাঠামো, সম্পদের উৎস ও প্রভাব নিয়ে তাঁর গবেষণা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং দেশত্যাগের প্রবণতা নিয়ে তাঁর গবেষণাও দীর্ঘদিন ধরে জনপরিসরে আলোচিত।

একজন প্রবীণ গবেষক ও শিক্ষাবিদের মুক্তি হিসেবে স্বাগত জানিয়েছেন এবং তাঁর গবেষণা ও লেখালেখি আবারও সক্রিয়ভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং গবেষণা ও মতপ্রকাশের কারণে তিনি হয়রানির শিকার হয়েছেন।

ড. আবুল বারকাতের মুক্তির মধ্য দিয়ে দেশের বুদ্ধিজীবী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে- গবেষণার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সংখ্যালঘুদের ভূমি ও মানবাধিকার নিয়ে তাঁর দীর্ঘদিনের কাজ ভবিষ্যতেও কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।


তাঁর মত গবেষকের জেলে যাওয়া রাষ্ট্রের লজ্জা।

Share.
Leave A Reply

Exit mobile version