দিনের বেলায় জনপ্রতিনিধি ও মানুষের কাছে ‘দানবীর’, আর রাত নামলেই সিএনজি চোরচক্রের নেতৃত্ব- এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিএনপি নেতা জামাল হোসেন ওরফে জামাল মেম্বারের বিরুদ্ধে। রাজধানী ও আশপাশের এলাকায় চালকদের অচেতন করে সিএনজি অটোরিকশা চুরি-ছিনতাইয়ের অভিযোগে সম্প্রতি তাকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা সুত্রে জানা যায়, চক্রটি চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালকদের অচেতন করত। এরপর সিএনজি নিয়ে পালিয়ে গিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ফেরত দেওয়ার বিনিময়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা আদায় করা হতো।

জিজ্ঞাসাবাদে জামাল দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও চাঞ্চল্যকরভাবে, সিএনজি ছিনতাই থেকে পাওয়া অর্থের একটি অংশ মানুষের সহায়তায় ব্যয় করতেন এবং সেই অর্থের মাধ্যমেই জনপ্রতিনিধি হয়েছেন বলেও তিনি দাবি করেছেন।

এই চক্রের কর্মকাণ্ড শুধু আর্থিক ক্ষতির কারণ নয়; চেতনানাশকের প্রভাবে চালকদের দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকিও তৈরি হয়। এখন চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version