Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
    ব্রেকিং

    ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

    Desk ReportBy Desk ReportAugust 13, 2026No Comments347 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে থাকা সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর। ফলে ১ অক্টোবর থেকে ইরাকের মাটিতে কোনো বিদেশি সেনা থাকবে না।

    ২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে ইরাকে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর দেশটিতে দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক উপস্থিতি বজায় ছিল। বিশেষ করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের পর সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন সেনাদের কার্যক্রম অব্যাহত থাকে।

    তবে বর্তমানে ইরাকি নিরাপত্তা বাহিনী দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিজস্ব সক্ষমতায় অভিযান পরিচালনা করতে পারছে বলে জানিয়েছে পেন্টাগন। এর পরিপ্রেক্ষিতে ইরাক ও যুক্তরাষ্ট্র এখন সামরিক উপস্থিতির পরিবর্তে নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।

    ইরাকি সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হলে ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা অবস্থান করবে না। এর মধ্য দিয়ে ২০০৩ সালে শুরু হওয়া মার্কিন সামরিক উপস্থিতির দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,816

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,593
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,593

    আদিত্য প্রতাপ ঘোষের কলাম ২০০৯ থেকে ২০২৪- টানা দেড় দশক বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের…

    সরকারি ক্রয় নিয়ে ওয়াশিংটনের নতুন ‘তাগিদ’, প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্ব

    August 13, 2026

    নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ; আটক ১৯ জন

    August 13, 2026

    বিদ্যুৎ সংকটের জন্য সমন্বয়কেরা দায়ী: ছাত্রলীগ নেতা আল আমিন রহমান

    August 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?