রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি ঘিরে তুমুল আগ্রহের কারণে টিকিটের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের গড় টিকিটমূল্য ১১ হাজার ৩২৭ ডলার (প্রায় ১৪ লাখ টাকা)। সবচেয়ে সস্তা টিকিট ৭ হাজার ৬৭৬ ডলার এবং সবচেয়ে দামি টিকিট ২৮ হাজার ৪৭৯ ডলার (প্রায় ৩৫ লাখ টাকা)।

প্রায় ৮৩ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে গড় টিকিটমূল্য অনুযায়ী ফাইনাল থেকে আয় হতে পারে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা। টিকপিকের দাবি, এটি যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাইনালের টিকিট।

এবারের বিশ্বকাপে রিসেল পদ্ধতিতে টিকিট বিক্রি হওয়ায় চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। এ নিয়ে সমর্থকদের একাংশ ফিফার মূল্যবৃদ্ধির নীতিকে ‘ফিফার ব্ল্যাক টিকিট’ বলে সমালোচনা করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version