কথিত জুলাইয়ের সহিংসতায় নিহত হিসেবে উপস্থাপন করা এক ব্যক্তিকে ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলায় নতুন করে তথ্য সামনে এসেছে। মামলার এজাহারে যাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, তিনি বর্তমানে সৌদি আরবে জীবিত অবস্থায় রয়েছেন। একই সঙ্গে মামলার বাদীর পরিচয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মামলার বাদী হিসেবে যিনি নাম ব্যবহার করেছেন, তিনি প্রকৃত ব্যক্তি নন বা তার দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না।

এ তথ্য প্রকাশ্যে আসার পর মামলাগুলোর গ্রহণযোগ্যতা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলায় দেওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ এবং বাদীর পরিচয় যাচাই ছাড়াই মামলা দেয়া হয়েছে লাখে লাখে। মামলার নথিতে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান কিংবা বিচারিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান আছে।

আইন বিশেষজ্ঞদের মতে, হত্যা মামলার মতো সংবেদনশীল বিষয়ে যদি মৃত হিসেবে দেখানো ব্যক্তি বাস্তবে জীবিত থাকেন অথবা বাদীর পরিচয় ভুয়া প্রমাণিত হয়, তাহলে তা বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুতর বিষয়। এতে প্রকৃত ভুক্তভোগীদের ন্যায়বিচার ব্যাহত হওয়ার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ার ওপর জনসাধারণের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

কথিত জুলাই আন্দোলন পুরোটা ছিল প্রতারণার। বেশিরভাগ হত্যা মামলার পরে দেখা যাচ্ছে যারা ‘শহীদ’ হয়েছিল, তারা একে একে জীবিত অবস্থায়ই ফিরে আসছেন!

Share.
Leave A Reply

Exit mobile version