রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার আলোচনায় মাঠের পারফরম্যান্স নয়, বরং নতুন লুক নিয়ে। সম্প্রতি তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক চিকিৎসা নিয়েছেন, যার মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই ফিলারের সাহায্যে তার চোয়াল ও থুতনির গঠনে পরিবর্তন আনা হয়েছে।
নতুন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মজা করে বলছেন, ভিনিসিয়ুসকে এখন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে। এ নিয়ে রামিরেসও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিশ্বকাপে ব্রাজিলের শেষ ষোলো থেকে বিদায়ের পর এই চিকিৎসা করান ভিনিসিয়ুস। তবে ব্যক্তিগতভাবে তিনি ছিলেন দুর্দান্ত, পাঁচ ম্যাচে করেন চার গোল ও একটি অ্যাসিস্ট। এখন তার পুরো মনোযোগ রিয়াল মাদ্রিদে। বর্তমান চুক্তির মেয়াদ এক বছর থাকলেও ক্লাবটি তার সঙ্গে নতুন চুক্তির প্রস্তুতি নিচ্ছে।


