সরকারের কার্যকর বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থাপনার ঘাটতির মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ ও সবজির দাম আবারও বেড়েছে। মাত্র দুই সপ্তাহে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১৪০ টাকা বেড়ে বর্তমানে ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে উচ্ছে, বেগুন ও বরবটি প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় এবং মুলা, ঝিঙে, চিচিঙ্গা ও ধুন্দুল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি ১৩০ থেকে ১৪০ এবং শসা ৮০ থেকে ১০০ টাকা।

ডিম ও মুরগির বাজারেও স্বস্তি নেই। ফার্মের ডিম প্রতি ডজন ১১৫ থেকে ১৩৫ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তাদের অভিযোগ, মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগের অভাব ও দুর্বল বাজার তদারকির কারণে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, যার চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর।

Share.
Leave A Reply

Exit mobile version