অবৈধভাবে বসবাস ও বিভিন্ন কারণে কানাডা ছাড়তে হতে পারে প্রায় এক হাজার বাংলাদেশিকে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত ৯৬৮ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দশম।

সিবিএসএর তথ্য বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই ২২৭ জন বাংলাদেশিকে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৩০৮ জন। একই সময়ে বিভিন্ন দেশের মোট ১০ হাজার ৬০৭ জনকে কানাডা থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানোর তালিকায় শীর্ষে রয়েছে ভারত- ৭ হাজার ৬৬৯ জন। এরপর মেক্সিকো ৬ হাজার ৫৬১, যুক্তরাষ্ট্র ২ হাজার ১৭৯, চীন ১ হাজার ৮৯২ এবং নাইজেরিয়া ১ হাজার ৬৪৭ জন।

এদিকে কানাডায় ভিজিটর ভিসায় গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা ১৭৫ বিদেশির মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছেন। ইউরোপেও বাংলাদেশিদের আশ্রয় আবেদন উল্লেখযোগ্য। EUAA-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপে বাংলাদেশিদের ৩৬ হাজার ৯০১টি আশ্রয় আবেদন জমা পড়ে। তবে প্রথম ধাপের স্বীকৃতির হার ছিল মাত্র ৩ শতাংশ।

কানাডা ও ইউরোপসহ উন্নত দেশগুলো অভিবাসন ও আশ্রয় নীতিতে ক্রমেই কঠোর হচ্ছে। অবৈধ পথে বিদেশ যাওয়া, মানব পাচার ও আশ্রয় ব্যবস্থার অপব্যবহার বাংলাদেশের নাগরিকদের জন্য বৈধভাবে বিদেশ যাওয়ার পথও কঠিন করে তুলছে।

Share.
Leave A Reply

Exit mobile version