ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি -কে ঘিরে জামায়াতে ইসলামীর ভেতরে মতাদর্শিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, কীভাবে একই রাজনৈতিক ধারার একাংশ ইরানে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হতে পারে, আবার অন্য অংশ সেই খামেনির প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেয়?

এটি কেবল কূটনৈতিক বা আনুষ্ঠানিক উপস্থিতির বিষয় নয়; বরং রাজনৈতিক অবস্থান ও আদর্শিক সামঞ্জস্যের প্রশ্ন। তাদের দাবি, একদিকে ইরানের ইসলামি বিপ্লব ও খামেনির নেতৃত্বের প্রতি সহানুভূতি দেখানো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ—এই দুই অবস্থান পরস্পরবিরোধী বার্তা বহন করে।

এদিকে জামায়াত-সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে অংশগ্রহণকে আদর্শিক সমর্থন হিসেবে দেখার সুযোগ নেই। তাদের মতে, কোনো দেশের দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া কিংবা কোনো রাষ্ট্রনায়কের জানাজায় উপস্থিত থাকা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে মূল্যায়ন করা উচিত।

তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তর্ক-বিতর্ক থামছে না। “একদিকে খামেনির জানাজায় উপস্থিতি, অন্যদিকে তার সবচেয়ে বড় প্রতিপক্ষের জাতীয় উৎসবে অংশগ্রহণ- এ যেন একই মুদ্রার দুই পিঠ।” ফলে প্রশ্ন উঠেছে, এটি কি বাস্তববাদী কূটনীতি, নাকি রাজনৈতিক সুবিধাবাদের নতুন উদাহরণ?

Share.
Leave A Reply

Exit mobile version