ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাসসেবার মান যাচাই করতে গিয়ে নিজেই ভোগান্তির শিকার হয়েছেন। বাসভাড়া দিতে ১০০ রুপির নোট দিলে কন্ডাক্টর খুচরা টাকা চান। তার কাছে খুচরা না থাকায় কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন।

শনিবার রাতে বেঙ্গালুরু মহানগর পরিবহন সংস্থার (বিএমটিসি) একটি বাসে এ ঘটনা ঘটে। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি, ওই যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী। পরিচয় প্রকাশ না করেই সুরেশ বাস থেকে নেমে যান।

পরে অটোরিকশায় যাত্রার সময়ও তিনি অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগের মুখে পড়েন। আকস্মিক এ পরিদর্শনে গণপরিবহনে যাত্রীদের নিত্যদিনের নানা ভোগান্তির বাস্তব চিত্র সরাসরি পর্যবেক্ষণ করেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version