ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি

দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্বের অবসান ঘটিয়ে নয়াদিল্লিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে বলে দাবি করেছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত বীণা সিক্রি। বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও দাবি তাঁর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক ২৪-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান বীণা সিক্রি। তবে বৈঠক এবং আলোচনার বিষয়ে চীন বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সিক্রির দাবি অনুযায়ী, বৈঠকে শি জিনপিং শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন। তাঁর বক্তব্যে আরও উঠে এসেছে, দেশে ফেরার প্রস্তুতিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য পরিবহনসুবিধা দেওয়ার বিষয়ে বেইজিং ইতিবাচক অবস্থান নিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version