চুয়াডাঙ্গা জেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিবাদ সমাবেশে নামমাত্র কয়েক জন অংশগ্রহণকারীকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে মাত্র সাতজন উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। সমাবেশে দলের কোনো ব্যানার বা ফেস্টুনও দেখা যায়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অল্প সময়ের জন্য আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দেন এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। তবে উপস্থিতি কম থাকায় কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে তেমন সাড়া ফেলতে পারেনি।

এনসিপি সম্প্রতি দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করলেও সব জেলায় সমান সাংগঠনিক শক্তি গড়ে উঠেনি। ফলে কোনো কোনো জেলায় কর্মসূচিতে প্রত্যাশিত জনসমাগম হচ্ছে না। দলটি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে ৩৬ দিনের বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Share.
Leave A Reply

Exit mobile version