‘এখন এনপিএতে কাজ করতে চাই’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু এবং সহসভাপতি মাঈন আহমেদ সংগঠন থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’- এনপিএতে যোগ দিয়েছেন।
শনিবার মেঘমল্লার বসু বলেন, “আমি আর মাঈন এনপিএতে যুক্ত হয়েছি। দুটি সংগঠনে একসঙ্গে নীতিনির্ধারণী ফোরামে থাকা সমীচীন নয়। তাই ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছি। এখন এনপিএতে কাজ করতে চাই।”
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতার পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গ্রহণ করা হয়েছে। একই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জুলাই ২০২৪-এ বাংলাদেশে যে জঙ্গী হামলা হয়, সেই হামলায় দেশবিরোধী জামায়াত শিবির আর জঙ্গী সংগঠনগুলোর সাথে এই মেঘমল্লার বসু কাঁধে কাঁধ মিলিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে কথিত আন্দোলনের নামে জঙ্গীদের কবলে যায় দেশ, সেই সময়ে তাদের সাথে যুগপৎ যোগদান করেন এই মেঘমল্লার বসু। বিশ্লেষকদের ধারণা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষনার পরেই মেঘমল্লার বসু অন্যদের মতই সুর আর রাজনৈতিক অবস্থান বদলে ফেলা শুরু করেছেন। তবে জুলাইয়ের নামে যত খুন আর জাহেলিয়াত সৃষ্টি করেছে, সব বিচার দ্রুতই হবে বাংলার মাটিতে বলে বিশ্বাস করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতিটি মানুষ।

Share.
Leave A Reply

Exit mobile version