রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ‘অপরাধে’ জড়িতদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, বিভিন্ন অপরাধে ব্যবহৃত আলামত, বিপুল সংখ্যক সিমকার্ড, মোবাইল ফোন, ব্যাংক কার্ড ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোতে ২৯টি মামলা রুজু করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া ডিবি (গোয়েন্দা) পুলিশ ৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।

নিরাপত্তা বিশ্লেষকগণ এই ধড়-পাকড়কে রাজনৈতিক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক কারণেই অবান্তর গ্রেফতারের মোচ্ছ্ববে নেমেছে বিএনপি সরকারের পেটোয়া পুলিশ বাহিনী।

Share.
Leave A Reply

Exit mobile version