Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, October 11 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যা: নিখোঁজ ৩৫ দেশের নাগরিক, নিহতের সংখ্যা ছাড়াল ২৯০
    ব্রেকিং

    নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যা: নিখোঁজ ৩৫ দেশের নাগরিক, নিহতের সংখ্যা ছাড়াল ২৯০

    Desk ReportBy Desk ReportAugust 27, 2026Updated:August 27, 2026No Comments794 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। এখন পর্যন্ত অন্তত ৩৫টি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য এবং নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিখোঁজের সংখ্যা অন্তত ১ হাজার ৩৮১ জন। তবে রয়টার্সের হিসাবে এ সংখ্যা প্রায় দেড় হাজার।

    এদিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নেপাল ও তিব্বতে মোট ২৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নেপালেই ২৮৯ জন এবং তিব্বতে তিনজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলের বরাত দিয়ে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত দেশটিতে ২৮৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

    উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে চিতওয়ান জেলায়- ১০৮টি। এ ছাড়া নওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুওয়ায় ১৭, নওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, তিব্বতেও ভয়াবহ বন্যায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে দেশটিতে বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটকসহ অন্তত ৮২৬ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

    অন্যদিকে সিনহুয়া জানিয়েছে, তিব্বতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫৫৮ জন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। দুজনকে উদ্ধার করা হয়েছে। দুই অঞ্চলের নিখোঁজের সংখ্যা যোগ করলে মোট সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছায়।

    এএফপির প্রকাশিত নাগরিকত্বভিত্তিক তালিকায় নেপালি নাগরিকদের পাশাপাশি বিপুলসংখ্যক বিদেশি নাগরিক নিখোঁজ থাকার তথ্য উঠে এসেছে।

    তালিকা অনুযায়ী, নিখোঁজদের মধ্যে নেপালের ১২৭ জন, চীনের ১০০, ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৪, ইউক্রেনের ৫৩, মালয়েশিয়ার ৫০, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ এবং কানাডার ২৫ জন রয়েছেন।

    এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ৯, সিঙ্গাপুরের ৯, জার্মানির ৮, রাশিয়ার ৮, দক্ষিণ আফ্রিকার ৬, লাটভিয়ার ৬, জাপানের ৫, নিউজিল্যান্ডের ৫, ফ্রান্সের ৪ এবং স্পেনের ৪ নাগরিক নিখোঁজ রয়েছেন।

    আরও নিখোঁজ রয়েছেন বেলজিয়ামের ৩, পর্তুগালের ২, নেদারল্যান্ডসের ২, ইতালির ২, আয়ারল্যান্ডের ২, কাজাখস্তানের ২ এবং হাঙ্গেরির ২ নাগরিক। এছাড়া বেলারুশ, বুলগেরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইনস, সার্বিয়া, সুইডেন ও সুইজারল্যান্ডের একজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।

    নেপাল বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্বতারোহণ ও ট্রেকিং গন্তব্য। প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। পাশাপাশি কৈলাসসহ বিভিন্ন ধর্মীয় ও তীর্থস্থান ঘিরেও নেপাল ও তিব্বতে বিদেশি পর্যটকদের যাতায়াত রয়েছে। ফলে দুর্যোগের সময় নিখোঁজদের তালিকায় বিদেশি নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।

    দুর্যোগের পর উদ্ধার অভিযান চলমান থাকায় নিহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়া, নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই, উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করা এবং বিভিন্ন তালিকার মধ্যে সমন্বয় না হওয়ায় প্রাথমিক পরিসংখ্যানে অসঙ্গতি দেখা দিতে পারে।

    এএফপি জানিয়েছে, দ্বৈত নাগরিকদের ভুলভাবে একাধিকবার গণনা করা, উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে নিখোঁজদের তালিকা মিলিয়ে দেখার প্রক্রিয়া এবং দুর্যোগের সময়ের বিশৃঙ্খলার কারণে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

    এ অবস্থায় নেপাল ও তিব্বতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে স্বজনদের উদ্বেগ বাড়ছে। দুর্গম পাহাড়ি অঞ্চল ও বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নিরাপত্তা বাহিনীও কাজ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    সোহরাওয়ার্দী উদ্যানে ফোয়ারা; পাকিস্তানের আত্মসমর্পণের কাপুরুষতা মুছে দিতে বিএনপির উদ্যোগ

    September 26, 2026160K

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    বহুমেরুর পৃথিবীতে শেখ হাসিনা; বাংলাদেশের মাল্টি এলাইনমেন্টের জননী

    September 30, 2026129K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

    September 30, 2026454

    নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা ও নিলামকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায়…

    পশ্চিমবঙ্গ-অসমে JMB-র নেটওয়ার্ক বিস্তার: NIA-এর অভিযানে গ্রেপ্তার ১৩ জঙ্গি

    September 30, 2026

    ৪০ হাজার কোটি টাকার রেল প্রকল্পে চুরির মহোৎসব: দেদারসে গায়েব রেললাইনের মালামাল-যন্ত্রপাতি!

    September 30, 2026

    উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্‌বিতণ্ডা; লেডি বাইকার ও স্বামীর ৭ দিনের কারাদণ্ড

    September 30, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?