Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 13 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » পাকিস্তানে রেঞ্জার্স সদর দপ্তরে হামলা, নিহত ৭
    আন্তর্জাতিক সাক্ষ্য

    পাকিস্তানে রেঞ্জার্স সদর দপ্তরে হামলা, নিহত ৭

    Desk ReportBy Desk ReportJune 28, 2026No Comments115 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    পাকিস্তানের করাচিতে রেঞ্জার্সের সদর দপ্তরে ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তাকর্মী রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

    শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদর দপ্তরে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত হানে। এরপর ভারী অস্ত্রে সজ্জিত কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তবে বিস্ফোরণ ঘটেছিল কি না, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), সন্ত্রাসবিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানে হামলাকারীদের প্রতিহত করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তিনি বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

    নিরাপত্তা বিশ্লেষকদের মতে, করাচির মতো গুরুত্বপূর্ণ শহরে রেঞ্জার্স সদর দপ্তরে এ ধরনের হামলা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। হামলার প্রকৃত উদ্দেশ্য ও এর পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    ওবায়দুল কাদেরঃ রাজনীতির দীর্ঘ পথের এক নির্মাণশীল অধ্যায়

    August 12, 202649,816

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 202642,599
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা: জাতিসংঘ

    August 13, 20265,968

    জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ, নিরাপত্তা ও রাজনৈতিক মহলে বাড়ছে প্রশ্ন বাংলাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা- আল-কায়েদা…

    ২৭ ঘণ্টা অপেক্ষা, তবুও গ্যাস নেই: পাম্পেই রাত কাটাচ্ছেন চালকেরা

    August 13, 2026

    বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনা; প্রতিদিনের সূর্য

    August 13, 2026

    সরকারি ক্রয় নিয়ে ওয়াশিংটনের নতুন ‘তাগিদ’, প্রশ্নে বাংলাদেশের সার্বভৌমত্ব

    August 13, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?