স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের তিনজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (৫ জুলাই) জারি করা এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে পুলিশ সুপার, সিআইডি হিসেবে কর্মরত মোহাম্মদ ফজলুল আলম মোল্লা, পিপিএম-কে পুলিশ সুপার, ঝালকাঠি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এ কর্মরত শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-কে পুলিশ সুপার, ফরিদপুর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পুলিশ সুপার, ফরিদপুর হিসেবে দায়িত্ব পালনকারী মো. নজরুল ইসলাম, পিপিএম সেবা-কে পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share.
Leave A Reply

Exit mobile version