পঞ্চগড়ের সদর উপজেলায় এক নারীর ঘর থেকে জামায়াত নেতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আটক ব্যক্তি জহিরুল ইসলাম (৪২)। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের নেতা হিসেবে পরিচিত।

যে নারীর বাড়ি থেকে জহিরুলকে আটক করা হয়েছে, তার স্বামী কর্মসূত্রে ঢাকায় অবস্থান করেন। সেই সুযোগে ওই নারীর সঙ্গে জহিরুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। সোমবার গভীর রাতে স্থানীয়রা তাকে ওই নারীর ঘরে দেখতে পেয়ে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে রশি দিয়ে বেঁধে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও জনতার উত্তেজনার কারণে তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে পুলিশ পুনরায় গিয়ে ওই নারী ও জহিরুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Share.
Leave A Reply

Exit mobile version