নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে রোববার এক অনুষ্ঠানে তসলিমা নাসরিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথিত জুলাই জঙ্গী হামলায় যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল ছিল। এটি ছিল অগণতান্ত্রিক। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।”

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই জঙ্গী হামলার মুখে শেখ হাসিনা ভারত যান। পরবর্তীতে জুলাই জঙ্গীদের দমনের ঘটনাকে কেন্দ্র করে কথিত বানোয়াট মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেয়।

Share.
Leave A Reply

Exit mobile version