বর্ষাকালে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

চলতি জুলাইয়ের প্রথম ১৫ দিনেই ৩ হাজার ২৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর তো বটেই, এ পর্যন্ত সর্বোচ্চ মাসিক আক্রান্তের রেকর্ড। এর আগে জুন মাসে ভর্তি হয়েছিল ২ হাজার ৯০৭ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩০ জনের মৃত্যু এবং ৯ হাজার ৩৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত লার্ভিসাইডিং, জলাবদ্ধতা দূরীকরণ এবং সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সমন্বিত মশক নিয়ন্ত্রণ অভিযান জোরদার করতে হবে। একই সঙ্গে নাগরিকদেরও বাড়ির ছাদ, বারান্দা, টব, টায়ার বা যেকোনো পাত্রে পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণই হতে পারে এই মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

Share.
Leave A Reply

Exit mobile version