বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় দেশের রাষ্ট্রপতি পদে পরিবর্তনের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। বঙ্গভবন ও সরকারি একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে তাঁর শারীরিক অবস্থাকে সামনে আনা হচ্ছে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চাইলে স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব ছাড়তে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।


