২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে নিজেদের ‘পাওয়ার র্যাঙ্কিং’ প্রকাশ করেছে স্কাই স্পোর্টস। সেই তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
প্রকাশিত র্যাঙ্কিংয়ে মেসি সর্বোচ্চ ৩১,১৫১ পয়েন্ট এবং ১০০.০০ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন। যদিও আর্জেন্টিনা ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স-আপ হয়েছে, তবুও পুরো বিশ্বকাপজুড়ে তার ধারাবাহিক ও অসাধারণ নৈপুণ্যই তাকে সবার ওপরে তুলে এনেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। তার সংগ্রহ ২৮,১৭২ পয়েন্ট এবং ৯৭.৬৯ রেটিং। তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, যার রেটিং ৯১.৫৪।
শীর্ষ দশে আরও জায়গা পেয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে, স্পেনের গোলরক্ষক উনাই সিমন, নরওয়ের স্ট্রাইকার এরলিং হালান্ড, স্পেনের পেদ্রো পোরো, মিকেল ওয়ারজাবাল, আইমেরিক লাপোর্তে এবং তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি।
তবে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশ্বকাপজয়ী স্পেনের অধিনায়ক এবং গোল্ডেন বলজয়ী রদ্রি এই পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা পাননি। অন্যদিকে, শিরোপা না জিতেও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে লিওনেল মেসিই স্কাই স্পোর্টসের চোখে ২০২৬ বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেয়েছেন।


