Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Saturday, August 1 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ‘কোন পথে যাচ্ছে বাংলাদেশ?’ তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণে আজ রাতে প্রিয় স্বদেশের বিশেষ লাইভ আলোচনা
    ব্রেকিং

    ‘কোন পথে যাচ্ছে বাংলাদেশ?’ তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণে আজ রাতে প্রিয় স্বদেশের বিশেষ লাইভ আলোচনা

    Desk ReportBy Desk ReportAugust 1, 2026No Comments1,964 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের প্রত্যাশা এবং দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিশেষ বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘প্রিয় স্বদেশ’। ‘কোন পথে যাচ্ছে বাংলাদেশ?’ শিরোনামের এই নিয়মিত বিশ্লেষণী পর্যালোচনা আজ শনিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় সরাসরি সম্প্রচার করা হবে। যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টায়।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জাতীয় সংকট, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা হবে এই আয়োজনে। একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের উন্মুক্ত অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

    অনুষ্ঠানে অতিথি পর্যালোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব শাবান মাহমুদ। তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।

    বিশ্লেষক ও সঞ্চালক হিসেবে থাকবেন টিপু চৌধুরী। তিনি একজন সংগঠক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। পাশাপাশি তিনি নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ (ইউএসএ)-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

    অনুষ্ঠানে সভাপতি ও আলোচক হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার টি. এম. আজিবর রহমান মোহন। তিনি সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদক।

    আয়োজকরা জানিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ থাকবে এই অনুষ্ঠানে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নিতে পারবেন।

    ‘প্রিয় স্বদেশ’-এর প্রতিষ্ঠানে আয়োজিত এই অনুষ্ঠানটি ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। আগ্রহীদের নির্ধারিত সময়ে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905

    স্বপ্নের বাংলাদেশ, নাকি বিদায়ের বাংলাদেশ?

    July 30, 202626,964

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

    July 13, 202625,661

    “শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো”

    July 19, 202623,496
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    সব অস্ত্র সমর্পণে সম্মত হামাস; গাজায় শান্তি প্রতিষ্ঠায় ‘ঐতিহাসিক অগ্রগতি’

    August 1, 2026290

    দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত মিলেছে। গাজার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি…

    ভারতে টাকা তোলা ফ্রি, বাংলাদেশে হাজারে সাড়ে আঠারো টাকা; ডিজিটাল লেনদেনে বৈষম্য

    August 1, 2026

    কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: প্রাণ গেল তরুণ পর্যটকের

    August 1, 2026

    ‘কোন পথে যাচ্ছে বাংলাদেশ?’ তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণে আজ রাতে প্রিয় স্বদেশের বিশেষ লাইভ আলোচনা

    August 1, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?