Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 6 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা 
    ব্রেকিং

    মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা 

    Desk ReportBy Desk ReportAugust 6, 2026No Comments235 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

    বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    আটক ব্যক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)।

    মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম নলছিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বৃহস্পতিবার (৬ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা 

    August 6, 2026235

    জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে…

    ৪০০ কোটি টাকা সমবায়ে পুকুরচুরি; গ্রেপ্তার জামায়াতের সাবেক উপজেলা আমির

    August 5, 2026

    ৫ আগস্ট ও ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন: বিএনপির রাজনৈতিক মৃত্যু

    August 5, 2026

    ‘শেষবার শুধু বলেছিলেন, আমি নিরাপদে আছি’- ৫ আগস্টে নিহত পুলিশ সদস্যকে স্মরণ করে স্ত্রীর হৃদয়বিদারক স্মৃতিচারণ

    August 5, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?