Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ‘বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্র, ভারতের পাশে গড়ে উঠছে আরেক পাকিস্তান’: সজীব ওয়াজেদ জয়
    ব্রেকিং

    ‘বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্র, ভারতের পাশে গড়ে উঠছে আরেক পাকিস্তান’: সজীব ওয়াজেদ জয়

    Desk ReportBy Desk ReportAugust 6, 2026No Comments1,784 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    বুধবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের দিল্লিতে ফরেন করেসপনডেন্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

    বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, ভারতের পূর্ব সীমান্তে কার্যত ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠছে, যা শুধু ভারতের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।

    সজীব ওয়াজেদ জয় আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাও প্রকাশ্যে জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। এসব ঘটনার ফলে বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের পুনরুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়। তাঁর অভিযোগ, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সময় এবং পরবর্তীতে বিএনপি সরকারের অনুমোদিত দায়মুক্তি আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার প্রক্রিয়া বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, সমর্থক এবং সাংবাদিককে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন।

    জয় বলেন, দেশে রাজনৈতিক সহিংসতার বহু ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার হচ্ছে না। বিরোধী মতের মানুষের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রয়েছে এবং আইনের শাসন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মায়ের নিথর দেহ আঁকড়ে শিশুর কান্না, রক্তাক্ত নারীকে উদ্ধারের পর মৃত্যু

    September 20, 2026421

    ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত…

    গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

    September 20, 2026

    ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: জয়শঙ্কর

    September 20, 2026

    ১০০ দেশে উত্তর কোরীয় হ্যাকারদের ভয়ঙ্কর সাইবার হামলা: চুরি ১৩৪ কোটি টাকার ক্রিপ্টো

    September 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?