Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thursday, August 6 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » বোরকাপরা নারীর ইশারায় বাস থামিয়ে দুঃসাহসিক ডাকাতি: ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট
    ব্রেকিং

    বোরকাপরা নারীর ইশারায় বাস থামিয়ে দুঃসাহসিক ডাকাতি: ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট

    Desk ReportBy Desk ReportAugust 6, 2026No Comments631 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কে দিনের আলোতেই যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও লুট হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে বোরকা পরা এক রহস্যময় নারীর ভূমিকা নিয়েও তদন্তে নতুন তথ্য মিলছে।

    পুলিশ জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে আকতার হোসেন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং অন্য সহযোগীদের শনাক্ত করতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, ২ আগস্ট দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসকে একটি সিএনজিচালিত অটোরিকশা অনুসরণ করছিল। অটোরিকশায় থাকা বোরকা পরা এক নারী বাসটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন বলে ধারণা করছে পুলিশ। ওই নারীর সংকেত পাওয়ার পরই পাশের পাহাড় থেকে সাত থেকে আটজনের একটি সশস্ত্র ডাকাত দল নেমে আসে।

    ডাকাতরা প্রথমে সড়কের ওপর গাছের গুঁড়ি ও পেরেকযুক্ত কাঠ ফেলে বাসের গতি রোধ করে। এরপর চারজন অস্ত্রধারী বাসে উঠে বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নগদ ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে প্রতিনিধিদের ছুরিকাঘাত ও মারধর করা হয়। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পুরো অভিযান শেষ করে ডাকাতরা পাহাড়ি পথে পালিয়ে যায়।

    পুলিশের তথ্য অনুযায়ী, বাসে থাকা তিন বিকাশ প্রতিনিধির কাছে মোট ৮২ লাখ টাকা ছিল। এর মধ্যে একরাম হোসেনের কাছ থেকে ৩৫ লাখ এবং আল আরমানের কাছ থেকে ২২ লাখ টাকা লুট করা হয়। তবে অপর প্রতিনিধি আবদুল করিমের কাছে থাকা ২৫ লাখ টাকা অক্ষত থাকে।

    ডাকাতরা সরাসরি সেই দুই প্রতিনিধির কাছেই যায়, যাদের কাছে টাকার ব্যাগ ছিল। এতে তদন্তকারীদের সন্দেহ, আগে থেকেই তাদের কাছে টাকার সুনির্দিষ্ট তথ্য ছিল অথবা বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি তাদের তথ্য সরবরাহ করেছিলেন। এ কারণে বাসের চালক, সহকারী এবং যাত্রীদের সম্ভাব্য সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাসটিকে অনুসরণ করা বোরকা পরা নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে লুট হওয়া অর্থ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া আকতার হোসেনের বিরুদ্ধে মাদক, হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের ধারণা, এই সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আরও কয়েকজন সদস্য এবং কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এটি ছিল পূর্বপরিকল্পিত ও সংঘবদ্ধ একটি ডাকাতি। ঘটনার পেছনে জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া অর্থ উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    বোরকাপরা নারীর ইশারায় বাস থামিয়ে দুঃসাহসিক ডাকাতি: ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট

    August 6, 2026631

    কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কে দিনের আলোতেই যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭…

    বাংলাদেশের আর্থিক খাতে মহাধস: বন্ধ হচ্ছে আরও ৫ প্রতিষ্ঠান, টাকার অপেক্ষায় হাজারো আমানতকারী

    August 6, 2026

    ‘বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্র, ভারতের পাশে গড়ে উঠছে আরেক পাকিস্তান’: সজীব ওয়াজেদ জয়

    August 6, 2026

    মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা 

    August 6, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?