Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sunday, September 20 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » পটিয়ায় র‌্যাবের জালে বাইকার গ্যাং; ১ লাখ ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক
    ব্রেকিং

    পটিয়ায় র‌্যাবের জালে বাইকার গ্যাং; ১ লাখ ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক

    Desk ReportBy Desk ReportAugust 6, 2026No Comments521 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    কক্সবাজার থেকে চট্টগ্রামে মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিনব কৌশল; উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা

    চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা পাচারের সময় সংঘবদ্ধ একটি বাইকার গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে পটিয়া পৌরসভার সরকারি কলেজ ও ডাকবাংলো এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-৭-এর সিপিসি-৩ (বহদ্দারহাট) ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একে একে চক্রটির সদস্যদের আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন- বশির (৩৭), হোসেন (৩৭), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (৩৮), সাইফুল ইসলাম (২৪) ও হাসান (৩৯)।

    র‌্যাব জানায়, কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। একপর্যায়ে নিশ্চিত তথ্য পাওয়া যায় যে, কক্সবাজারের রামু থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরে নিয়ে আসা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মহাসড়ক এড়িয়ে পটিয়ার অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করলেও শেষ পর্যন্ত র‌্যাবের নজর এড়াতে পারেনি।

    পরে সরকারি কলেজ ও ডাকবাংলো এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন মোটরসাইকেলগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং ছয়জনকে আটক করা হয়।

    র‌্যাব-৭-এর সিপিসি-৩ (বহদ্দারহাট) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা পরিবহন করে আসছিল। তাদের একজন সদস্য আগে গিয়ে সম্ভাব্য রুটে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করতেন। পরিস্থিতি নিরাপদ মনে হলে তিনি অন্য সদস্যদের সংকেত দিতেন। অভিযানে প্রথমে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তার করা সম্ভব হয়।

    তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ১ লাখ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল ব্যবহার করে মাদক পরিবহনের প্রবণতা বেড়ে যাওয়ায় র‌্যাব গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে। এ ধরনের সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মোটরসাইকেলের মাধ্যমে ইয়াবা চোরাচালান ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা মোটরসাইকেল এবং আটক ছয়জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    শামীম হত্যা; বিচারের আশায় এক অশীতিপর মা

    September 18, 2026126K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    মায়ের নিথর দেহ আঁকড়ে শিশুর কান্না, রক্তাক্ত নারীকে উদ্ধারের পর মৃত্যু

    September 20, 2026422

    ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধারের পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত…

    গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

    September 20, 2026

    ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: জয়শঙ্কর

    September 20, 2026

    ১০০ দেশে উত্তর কোরীয় হ্যাকারদের ভয়ঙ্কর সাইবার হামলা: চুরি ১৩৪ কোটি টাকার ক্রিপ্টো

    September 20, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?