Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Friday, August 7 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » থাইল্যান্ডের স্কুলে ভয়াবহ বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫
    ব্রেকিং

    থাইল্যান্ডের স্কুলে ভয়াবহ বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

    Desk ReportBy Desk ReportAugust 7, 2026No Comments269 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর চালানো ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং হামলাকারী শিক্ষার্থী নিজেও রয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

    শুক্রবার (৭ আগস্ট) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলার একটি স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার সময় স্কুলের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলছিল, ফলে মুহূর্তেই পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    ননথাবুরি প্রাদেশিক পুলিশের শীর্ষ কর্মকর্তা দেচরাপি কংদি জানান, হামলাকারী নবম শ্রেণির প্রায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুল ভবনের তৃতীয় তলার একটি ফাঁকা কক্ষে অবস্থান নিয়ে ওই শিক্ষার্থী কয়েক দফা গুলি চালায়। গুলিবর্ষণের কিছুক্ষণ পর সে নিজেই আত্মঘাতী হয়। হামলার শুরুতেই শিক্ষক ও শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, ফলে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    আরেক পুলিশ কর্মকর্তা পাসাকর্ন চাইতাউইয়ং জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কী কারণে ওই শিক্ষার্থী এমন ভয়াবহ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে প্রাদেশিক পুলিশ।

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের মালিকানার হার সবচেয়ে বেশি। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে সাধারণ নাগরিকদের হাতে প্রায় ১ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে। অর্থাৎ প্রতি সাতজনের মধ্যে প্রায় একজনের কাছে বৈধ বা নিবন্ধিত আগ্নেয়াস্ত্র রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,640

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক; জামায়াতের ইউনিয়ন আমির

    August 7, 2026433

    প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক; জামায়াতের ইউনিয়ন আমিরহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির…

    থাইল্যান্ডের স্কুলে ভয়াবহ বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

    August 7, 2026

    ইবি হলে সহপাঠীদের গোপন ছবি তুলে লন্ডনে পাঠানোর অভিযোগ: তোলপাড় ক্যাম্পাস

    August 7, 2026

    বগুড়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

    August 7, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?