Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Monday, August 10 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ঢাকা বোর্ডের HSC ফলে কারসাজি; ৫০ শতাংশের নিচের পাসের হার থেকে একদিনে ৭১ শতাংশ!
    ব্রেকিং

    ঢাকা বোর্ডের HSC ফলে কারসাজি; ৫০ শতাংশের নিচের পাসের হার থেকে একদিনে ৭১ শতাংশ!

    Desk ReportBy Desk ReportAugust 10, 2026No Comments794 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    ঢাকা শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে পাওয়া গেলো চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, ফলাফল প্রস্তুতের প্রাথমিক পর্যায়ে ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৫০ শতাংশের নিচে। পরে ফলাফল প্রকাশের আগে সেটি বাড়িয়ে প্রায় ৭১ শতাংশে উন্নীত করা হয়েছে।

    বোর্ডের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া যায়, ঢাকা বোর্ডের ফলাফলে পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বোর্ডের তুলনায় ঢাকা বোর্ডে পাসের হার বাড়িয়ে দেওয়ার পেছনে বিশেষ ‘বিবেচনা’ কাজ করেছে।

    অভিযোগকারীরা জানায়, শিক্ষার্থীদের একটি বড় অংশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এবং ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। বিশেষ করে আইসিটি বিষয়ে খাতা মূল্যায়নের সঙ্গে যুক্ত একজন বলেন, তিনি এবার প্রায় ৪০০টি HSC আইসিটি খাতা মূল্যায়ন করেছেন। তার দেওয়া তথ্যমতে, ওই ৪০০ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৮৮ জন পাস করেছে। তাহলে পাসের হার কীভাবে ৭১ শতাংশ?

    এই প্রশ্নটিই এখন সবচেয়ে বেশি আলোচনায়। ফলাফল প্রকাশের আগে ঢাকা বোর্ডের পাসের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডগুলোর একটি। একই সঙ্গে রাজধানী ঢাকাতেই বিভিন্ন ধরনের আন্দোলন, কর্মসূচি ও রাজনৈতিক উত্তেজনা বেশি হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে শিক্ষার্থীদের বড় একটি অংশকে অকৃতকার্য না দেখিয়ে পাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কেন এতদিন ফল প্রকাশ হয়নি? ফলাফল প্রকাশে বিলম্ব নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীরা বলেন, ঢাকা বোর্ডের ফলাফলের পাসের হার নিয়ে অভ্যন্তরীণভাবে হিসাব-নিকাশ ও পরিবর্তনের কাজ চলার কারণেই ফল প্রকাশে সময় লেগেছে। বোর্ডের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফলাফলের প্রাথমিক হিসাব এবং চূড়ান্ত প্রকাশিত ফলাফলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে আইসিটি বিষয়ের খাতা মূল্যায়ন নিয়ে। একজন পরীক্ষক বলেন, তার মূল্যায়ন করা প্রায় ৪০০টি খাতার মধ্যে মাত্র ৮৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই তথ্য সঠিক হলে সংশ্লিষ্ট বিষয়ে সামগ্রিক ফলাফল এবং পরবর্তী সময়ে বোর্ডের প্রকাশিত পাসের হারের সঙ্গে সেটির সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে পরীক্ষকদের মূল্যায়ন, পুনর্নিরীক্ষণ, নম্বর পরিবর্তনের প্রক্রিয়া এবং বোর্ডের ফলাফল প্রস্তুতের সফটওয়্যারভিত্তিক তথ্য যাচাই করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    ভারতে শেখ হাসিনার নিরাপত্তায় নজিরবিহীন সুরক্ষাবলয়; ‘প্রেসিডেন্ট প্রোটোকল’ সমমানের নিরাপত্তা- তদারকিতে অজিত দোভাল

    August 4, 202669,438

    গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

    August 3, 202648,641

    “ক্ষমতা নয়, মানুষের সেবাই আমার একমাত্র লক্ষ্য”: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    August 3, 202635,995

    বঙ্গভবনের ইতিহাসে একই কালোছায়া; ৪৯ বছর পর ফিরে এলো সেই জিয়ার কুখ্যাত ‘সাইন ইট’

    July 25, 202635,905
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    এসএসসি-সমমানের পরীক্ষায় বড় ধাক্কা: অকৃতকার্য ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী

    August 10, 2026993

    পাসের হার কমেছে ৬.২০ শতাংশ, এক বছরে বেড়েছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা চলতি বছরের এসএসসি…

    সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম কারাগারে

    August 10, 2026

    পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর চূড়ান্ত তালিকায় নাম

    August 10, 2026

    থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়; কৃষকদল নেতা গ্রেপ্তার

    August 10, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?