Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Wednesday, September 16 Login
    Facebook X (Twitter) Instagram YouTube
    amarDesh24.newsamarDesh24.news
    Demo
    • হোম
    • ব্রেকিং
    • শীর্ষ খবর
    • জাতীয় সাক্ষ্য
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • যুদ্ধ
    • খেলাধুলা
    • আরো
      • পডকাস্ট
      • টেক নিউজ
      • বিনোদন
      • যোগাযোগ
    amarDesh24.newsamarDesh24.news
    Home » সকল খবর » ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার; চিরকুটে দাপ্তরিক চাপ ও বদলির কথা
    ব্রেকিং

    ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার; চিরকুটে দাপ্তরিক চাপ ও বদলির কথা

    Desk ReportBy Desk ReportSeptember 15, 2026Updated:September 15, 2026No Comments411 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Email Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp Copy Link

    চট্টগ্রাম নগরের হালিশহরে মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খোরশেদবাগ আবাসিক এলাকার ইম্পিরিয়াল আরকিট ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার হাতে লেখা একটি সুইসাইড নোট ও চিরকুটও উদ্ধার করা হয়েছে।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উদ্ধার করা চিরকুটে আবুল হোসাইন দাপ্তরিক চাপ, ঋণ অনুমোদন-সংক্রান্ত জটিলতা এবং বদলি নিয়ে মানসিক হয়রানির অভিযোগের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি ব্যবসায়ীদের কাছে থাকা পাওনা টাকা আদায় করতে না পারায় আর্থিক সংকটে ভোগার কথাও লিখেছেন তিনি।

    আবুল হোসাইন জনতা ব্যাংকের মোহাম্মদপুর জিবি শাখায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    পরিবারের বরাত দিয়ে জানা যায়, রোববার রাতে খাবার খেয়ে আনুমানিক রাত ১টার দিকে আবুল হোসাইন ও তার স্ত্রী আলাদা কক্ষে ঘুমাতে যান। ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে স্ত্রী পাশের কক্ষে গিয়ে দরজা ধাক্কা দেন। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে তিনি সিলিং ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় স্বামীকে ঝুলতে দেখেন।

    তার চিৎকারে সন্তান ও স্বজনেরা ছুটে এসে চাদর কেটে তাকে নিচে নামান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, আবুল হোসাইনের লেখা চিরকুটে উল্লেখ করা হয়েছে- মোহাম্মদপুর জিবি শাখায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তীব্র দাপ্তরিক চাপের মধ্যে ছিলেন। ঋণ অনুমোদন-সংক্রান্ত জটিলতা এবং বদলি নিয়ে মানসিকভাবে হয়রানির অভিযোগও সেখানে রয়েছে।

    এ ছাড়া ব্যবসায়ীদের কাছে থাকা পাওনা অর্থ আদায় করতে না পারায় আর্থিক সংকটের কথাও তিনি উল্লেখ করেছেন। ২০২১ সালে লালদিঘী শাখায় দায়িত্ব পালনের সময় চেক-সংক্রান্ত একটি পুরোনো সিআর মামলায় আসামি হওয়ার খবর পেয়েও তিনি উদ্বেগ ও দুশ্চিন্তায় ছিলেন বলে চিরকুটে লেখা রয়েছে।

    চিরকুটের শেষাংশে পরিবার ও সন্তানদের দেখভালের আকুতি জানিয়ে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লিখেছেন এবং পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় আবুল হোসাইনের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

    হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটের বিষয়বস্তু গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্তের অন্যান্য তথ্য পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ব্যাংক কর্মকর্তাদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর হালিশহরের রমনা আবাসিক এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

    এ ছাড়া ২২ আগস্ট নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক ও আর্থিক চাপের মধ্যে তিনি আত্মহত্যা করেছেন বলে তখন জানা গিয়েছিল।

    আবুল হোসাইনের মৃত্যুর ক্ষেত্রেও দাপ্তরিক চাপ, আর্থিক সংকট ও অন্যান্য কারণ কতটা ভূমিকা রেখেছে, তা এখন তদন্তের বিষয়। পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email WhatsApp Copy Link
    Leave A Reply Cancel Reply

    শীর্ষ খবর

    “জয় বাংলা”; যে শব্দযুগলে একটি রাষ্ট্র সৃষ্ট হল

    September 16, 2026137K

    টার্নিং পয়েন্টে আওয়ামী লীগ; ১৮ই সেপ্টেম্বর রুপকল্প

    September 14, 2026112K

    জিয়াউর রহমানঃ সামরিক শাসনের নামে গণহত্যার সূচনাকারী

    September 3, 202696,275

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, নেতাকর্মীদের প্রস্তুতি

    September 9, 202695,970
    ব্রেকিং নিউজ
    ব্রেকিং

    ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ এর রায় মানি না, ২০ সেপ্টেম্বর ঢাকায় লকডাউনের আহ্বান আওয়ামী লীগ-পন্থীদের

    September 16, 202635,946

    বাংলাদেশের চলমান রাজনৈতিক ও বিচারিক বিতর্কের মধ্যে ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়েছে আওয়ামী…

    যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

    September 16, 2026

    মাদারগঞ্জে ২৬টির বেশি ট্রান্সফরমার চুরি: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৫

    September 16, 2026

    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

    September 16, 2026
    অনুসরণ করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আবহাওয়া
    Powered by Tomorrow.io
    নামাজের সময়
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    আমারদেশ২৪.নিউজ একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যা দ্রুত সময়ে সঠিক ও সর্বশেষ খবর পাঠকদের কাছে পৌঁছে দেয়। আমরা আপসহীন সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করি।

    নিরপেক্ষতা, সত্য ও জনসচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    যোগাযোগ

    ইমেইল: admin@amardesh24.news

    ঠিকানা: বাড়ি-১৩/বি, রোড – ৮, লেক সাইড, বারিধারা ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ

    Facebook X (Twitter) Instagram YouTube
    মেনু
    • আন্তর্জাতিক সাক্ষ্য
    • খেলাধুলা
    • জাতীয় সাক্ষ্য
    • টেক নিউজ
    • পডকাস্ট
    • বিদেশী মিডিয়ার হাইলাইটস
    • বিনোদন
    • ব্রেকিং
    • যুদ্ধ
    • শীর্ষ
    © amarDesh24.news. All rights reserved.
    • সকল খবর
    • যোগাযোগ
    • লগইন
    • অ্যাকাউন্ট
    • ড্যাশবোর্ড

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Sign In or Register

    Welcome Back!

    Login to your account below.

    Lost password?